ঢাকা , মঙ্গলবার, ২০২৬ নভেম্বর ২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

খেলা

পিএসজিকে শিরোপা জেতালেন মেসি-নেইমাররা

খেলা ডেক্স | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : সোমবার, ২০২২ আগস্ট ০১, ০৮:৫৯ পূর্বাহ্ন

শেষবারের দেখায় ৩-১ ব্যবধানে হারতে হয়েছিল, এবার আর ভুল করেনি পিএসজি। নতঁকে হারিয়ে ফরাসি সুপার কাপ জিতে নিল মেসি-নেইমাররা।

এই নিয়ে নবমবারের মতো এই শিরোপা জিতে নিল ফরাসি জায়ান্টরা।

রোববার রাতে ইসরায়েলের রাজধানী তেল আবিবের ব্লুমফিল্ড স্টেডিয়ামে নতঁকে ৪-০ ব্যবধানে হারায় পিএসজি। দলের হয়ে জোড়া গোলের দেখা পান নেইমার জুনিয়র। একটি করে গোল করেন লিওনেল মেসি ও সের্হিও রামোস।

কার্ডজনিত সমস্যার কারণে এই ম্যাচে মাঠে নামতে পারেননি পিএসজির তারকা খেলোয়াড় কিলিয়ান এমবাপ্পে। ম্যাচের শুরুতেই এগিয়ে যেতে পারত দলটি। বাঁ প্রান্ত থেকে বক্সে মেসিকে খুঁজে পান নেইমার। আর্জেন্টাইন এই ফরোয়ার্ডের শট ঠেকিয়ে দেন নতেঁ গোলরক্ষক। সপ্তম মিনিটে ভেরাত্তির চিপ শট বক্সে পেয়ে গোলপোস্টের উপরে উড়িয়ে মারেন সারাবিয়া। অষ্টাদশ মিন