ঢাকা , শনিবার, ২০২৬ অক্টোবর ১০, ২৫ আশ্বিন ১৪৩৩

আদালত

গার্ড অব অনার ছাড়াই দাফন মুক্তিযোদ্ধাকে সরাসরি অপমান: হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : মঙ্গলবার, ২০২২ ফেব্রুয়ারী ০৮, ০৩:০১ অপরাহ্ন

কিশোরগঞ্জের বাজিতপুরে গার্ড অব অনার ছাড়াই মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব শিকদারকে দাফনের ঘটনাকে অপমানজনক বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। একই সঙ্গে পুরো ঘটনা কেন তদন্ত করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট বেঞ্চ।
মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মো. ইকবাল কবিরের হাইকোর্ট বেঞ্চ এসব কথা জানান।
 
আজ আদালত জানান, বাজিতপুরের বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব শিকদারকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার ছাড়াই দাফন করে মুক্তিযোদ্ধাকে সরাসরি অপমান করা হয়েছে, এটা অন্যায়।

বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে গার্ড অব অনার দেওয়ার জন্য প্রস্তুত সবাই। উপস্থিত ছিলেন ফোর্সসহ থানার ওসি। কিন্তু এ সংবাদ জা