ঢাকা , রবিবার, ২০২৬ অক্টোবর ১১, ২৬ আশ্বিন ১৪৩৩

ক্যাম্পাস

এ মাসেই খুলে দেওয়া হবে সব বিশ্ববিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : সোমবার, ২০২১ অক্টোবর ০৪, ০৩:১২ অপরাহ্ন

চলতি মাসের মধ্যে সব বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। সোমবার (৪ অক্টোবর) অনুষ্ঠিত মন্ত্রিপরিষদ সভা শেষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠকে অনুষ্ঠিত হয়। ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে প্রধানমন্ত্রী ও সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা বৈঠকে যোগ দেন।

বৈঠক শেষে সচিবালয়ে আয়োজিত ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠানের বিষয়ে আলোচনা হয়েছে বৈঠকে। বিশ্ববিদ্যালয়গুলো খুলতে কেন দেরি হচ্ছে সে বিষয়ে আমাদের শিক্ষামন্ত্রী বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন যে- বিশ্ববিদ্যালয়গুলো নিজস্ব সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী চলে। আশা প্রকাশ করছি যে, এ মাসের মধ্যে সবগুলো বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হবে।’

এরই মধ্যে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ দেশের ২২টি পাবলিক বিশ্বà