ঢাকা , শনিবার, ২০২৬ অক্টোবর ১০, ২৫ আশ্বিন ১৪৩৩

খেলা

ম্যাচ হারার জন্য মুস্তাফিজকে দুষলেন পন্ত

স্পোর্টস ডেস্ক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : রবিবার, ২০২২ এপ্রিল ১৭, ০১:১৩ অপরাহ্ন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি মৌসুমটা দুর্দান্ত কাটছিল মুস্তাফিজুর রহমানের। দিল্লির অন্যান্য বোলার যখন বেশ খরুচে, তখন অধিনায়ক রিশাভ পন্ত ও কোচ রিকি পন্টিংয়ের আস্থাভাজন হয়ে উঠেন কাটার মাস্টার। এমন সময়ই ঘটল অঘটন! শনিবার (১৬ এপ্রিল) মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অধিনায়কের চোখে যেন খলনায়ক বনে গেলেন এই বাঁহাতি।

এবারের আইপিএলে অনেক উইকেট না পেলেও দারুণ ইকোনমিতে বোলিং করছিলেন কাটার মাস্টার। আগের ৩ ম্যাচ খেলে ৩টি উইকেট পেয়েছেন তিনি। রান দিয়েছেন যথাক্রমে ২৩, ২৬ ও ২১।

কিন্তু শনিবার যেন সব সমীকরণ পাল্টে গেল। এদিন মুস্তাফিজের এক ওভারে দেওয়া ২৮ রানই তার দল দিল্লি ক্যাপিটালসকে হারের দিকে ঠেলে দিয়েছে। ম্যাচ শেষে অধিনায়ক ঋষভ পন্ত নিজেই বলেছেন সে কথা।


বল হাতে এদিন উইকেটশূন্য থাকার পাশাপাশি বেশ খরুচে ছিলেন টাইগার কাটার মাস্টার। ৪ ওভার বল করে তিনি দিয়েছেন ৪৮ রান। অবশ্য প্রথম কার্তিকের রোষানলে পড়ার আগে প্রথম তিন ওভারে ভালোই বল করে যাচ্ছিলেন ফিজ। প্রথম তিন ওভারে তিনি দিয়েছেন মাত্র ২০ রা