উচ্চ আদালতের রুল নিষ্পত্তি না করেই গত বছরের ১৪ নভেম্বর অনুষ্ঠিত হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষা। এছাড়াও নিয়ম না মেনেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্নের কারণে সমালোচিত হয়েছে ফারসি বিভাগের এ নিয়োগ প্রক্রিয়া।
ইতোমধ্যে সিলেকশন বোর্ড পাঁচজনকে নিয়োগের সুপারিশ করেছে। যা সিন্ডিকেটে চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় আছে। তবে এবার বাংলানিউজের দীর্ঘ অনুসন্ধানে নিয়োগপ্রার্থী ও বিশ্ববিদ্যালয় কর্মকর্তাদের মধ্যে আর্থিক লেনদেন সংক্রান্ত পাঁচটি অডিও সংলাপ পাওয়া গেছে।
প্রথম ফোনালাপে বিশ্ববিদ্যালয়ের তৃতীয় শ্রেণির এক কর্মচারী ও নিয়োগপ্রার্থীর কণ্ঠ বলে নিশ্চিত হওয়া গেছে।
প্রথম ফোনালাপ:
চবি কর্মচারী: আপনি কি এখানে (চবিতে) ফারসি ভাষা ও সাহিত্য বিভাগে শিক্ষক নিয়োগের জন্য আবেদন করেছেন?
নিয়োগপ্রার্থী: আমি আবেদন করেছি।
কর্মচারী: কোনো লবিং করেছেন কি?
নিয়োগপ্রার্থী: à
