জাপার নতুন মহাসচিব জিয়াউদ্দিন আহম্মেদ বাবলু

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : রবিবার, ২০২০ জুলাই ২৬, ০৪:০৫ অপরাহ্ন
জাতীয় পার্টির মহাসচিব করা হয়েছে জিয়াউদ্দিন আহম্মেদ বাবলুকে। দলটির চেয়ারম্যান সাবেক মন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের এক সাংগঠনিক আদেশে জিয়াউদ্দিন আহম্মেদ বাবলুকে পার্টির মহাসচিব হিসাবে নিয়োগ প্রদান করেছেন। রবিবার (২৬ জুলাই) দুপুরে জাপার যুগ্ম-দফতর সম্পাদক মাহমুদ আলম এক সংবাদ বিবৃতিতে এই তথ্য জানান। জাপার মহাসচিব হিসাবে দায়িত্ব ছিলেন মশিউর রহমান রাঙ্গা। রাঙ্গাকে সরিয়ে এখন থেকে জাপার মহাসচিবের দায়িত্ব পালন করবেন বাবলু। বিবৃতিতে বলা হয়, জিএম কাদের পার্টির গঠনতন্ত্রের ২০/১(১) ক উপধারার প্রদত্ত ক্ষমতাবলে এই নিয়োগ দিয়েছেন। ২৬ জুলাই ২০২০ থেকে এই আদেশ কার্যকর হবে।

সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম, বাংলাদেশ।
সম্পাদকীয় কার্যালয় : চৌধুরী সেন্টার, (এডুকেশন বোর্ডের বিপরীতে), (লিফট–০৬), ২২৫ সিডিএ অ্যাভিনিউ, মুরাদপুর, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +88 01822-90 93 20
ই-মেইল : newsdesk24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework