ঢাকা , মঙ্গলবার, ২০২৬ নভেম্বর ২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

রাজনীতি

আন্দোলনের রূপরেখা চূড়ান্ত, ঘোষণা শিগগিরই: ফখরুল

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : মঙ্গলবার, ২০২২ সেপ্টেম্বর ১৩, ০২:২৫ অপরাহ্ন

যুগপৎ আন্দোলনের রূপরেখা চূড়ান্ত হচ্ছে জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শুধু জাতীয় পার্টিই নয়, তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলনে যে কোনো দলের জন্য দরজা খোলা আছে বিএনপির।

তিনি বলেন, বর্তমান সরকারকেই সংবিধান পরিবর্তন করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের আয়োজন করতে হবে।

দলের স্থায়ী কমিটির বৈঠকের একদিন পর মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সিদ্ধান্ত জানাতে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুল জানান, শিগগিরই আসছে যুগপৎ আন্দোলনের রূপরেখা। এই আন্দোলনে যে কোনো রাজনৈতিক দলের জন্য বিএনপির দরজা খোলা আছে। তবে জাতীয় পার্টির সঙ্গে কোনো ফরমালি আলোচনা হয়নি বলে জানান তিনি।

আরও পড়ুন: বিদেশে আ.লীগের বন্ধু আছে, কোনো প্রভু নেই: কাদের

ভবিষ্যতের জন্য ও সহিংসতা এড়াতে তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হবে— এর বিকল্প à¦