তিনি বাংলা ব্যান্ড সংগীতকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন। গিটারের জাদুতে মুগ্ধ করেছেন অসংখ্য শ্রোতাদের। ভক্তের কাছে তিনি এক উন্মাদনার নাম। তিনি কিংবদন্তি আইয়ুব বাচ্চু।
১৯৬২ সালের ১৬ আগস্ট চট্টগ্রামে জন্মগ্রহণ করেন আইয়ুব বাচ্চু। কলেজ জীবনে ‘আগলি বয়েজ’ নামে ব্যান্ড দল গঠন করেন আইয়ুব বাচ্চু। ১৯৭৭ সালে তিনি যোগ দেন ‘ফিলিংস’ ব্যান্ডে। ৮০ সাল পর্যন্ত এ দলের সঙ্গে কাজ করেন। এরপর ‘সোলস’ ব্যান্ডের প্রধান গিটারবাদক হিসেবে যোগ দেন আইয়ুব বাচ্চু।
‘সোলস’ ব্যান্ডের হয়ে চারটি অ্যালবামে কাজ করেছিলেন আইয়ুব বাচ্চু। ১৯৯১ সালে নিজের ব্যান্ড গঠন করেন তিনি। নাম দেন ‘লিটল রিভার ব্যান্ড’। পরে নাম পরিবর্তন করে এ দলের নাম রাখা হয় ‘লাভ রান্স ব্লাইন্ড’, সংক্ষেপে ‘এলআরবি’। মৃত্যুর আগ পর্যন্ত এ দলের সাথেই ছিলেন তিনি।
২৭ বছর ‘এলআরবি’কে নিয়ে পথ চলেছেন আইয়ুব বাচ্চু। ব্যান্ডকে নিয়ে গেছেন অন্য উচ্চতায়। পাশাপাশি বাড়িয়েছেন নিজের জনপ্রিয়তা। আইয়ু