ঢাকা , শনিবার, ২০২৬ অক্টোবর ১০, ২৫ আশ্বিন ১৪৩৩

দেশজুড়ে

পরকীয়ার জেরে স্ত্রীর হাতে খুন ‘জিনের বাদশা’


প্রকাশিত : বুধবার, ২০২২ আগস্ট ০৩, ০৪:৫৫ অপরাহ্ন

ঢাকা থেকে ভোলাগামী লঞ্চে কথিত ‌‘জিনের বাদশা’ ওরফে জাকির হোসেন নামে এক যুবককে হত্যার ঘটনায় তার সাবেক স্ত্রী মোছা. আরজু আক্তারকে (২৩) গ্রেফতার করেছে পিবিআই। মঙ্গলবার (২ আগস্ট) ভোরে সাভারের নবীনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আরজু আক্তার মঙ্গলবার হত্যাকাণ্ডের বর্ণনা দিয়ে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত মিশকাত শুকরানার কাছে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

বুধবার দুপুরে ধানমন্ডিতে পিবিআই হেডকোয়ার্টার্সে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানান ঢাকা জেলা পিবিআইর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ খোরশেদ আলম।

তিনি বলেন, এ ঘটনায় গত ৩১ জুলাই জাকির হোসেনের ১ম স্ত্রী সুরমা আক্তার বাদী হয়ে দক্ষিণ কেরানীগà