ঢাকা , শনিবার, ২০২৬ অক্টোবর ১০, ২৫ আশ্বিন ১৪৩৩

জাতীয়

সন্ধ্যার মধ্যে গণপরিবহনের ভাড়া কমানোর দাবি নাগরিক সমাজের

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : মঙ্গলবার, ২০২২ আগস্ট ৩০, ১২:১৬ অপরাহ্ন

ডিজেল ও পেট্রলসহ জ্বালানির দাম কমার পরিপ্রেক্ষিতে আজ সন্ধ্যার মধ্যে গণপরিবহন, পণ্য পরিবহন, নির্মাণসামগ্রী ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সমন্বয়ের দাবি জানিয়েছে বাংলাদেশ সাধারণ নাগরিক সমাজ।

মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের আহ্বায়ক মহিউদ্দিন আহমেদ এ দাবি করেছেন।


বিবৃতিতে তিনি বলেন, প্রতি লিটারে পাঁচ টাকা কমিয়ে জ্বালানি মন্ত্রণালয় নাগরিকদের সামনে পাঁচ টাকার মুলা ঝুলিয়ে দিয়েছে। ৬ আগস্ট সরকার জ্বালানি তেলের মূল্য এক লাফে প্রতি লিটারে ৪৪ টাকা বৃদ্ধি করে। এর বিরূপ প্রভাব পড়তে শুরু করে দ্রব্যমূল্য, গণপরিবহন, পণ্য পরিবহন, ওষুধ, নির্মাণসামগ্রী, টয়লেট্রিজ পণ্য, চিকিৎসা, বিনোদন সব জায়গায়। এমন কোনো জায়গা নেই যেখানে দাম বাড়েনি।

তিনি আরও বলেন, সরকার আন্তর্জাতà