ঢাকা , বৃহস্পতিবার, ২০২৬ জুলাই ২৩, ৭ শ্রাবণ ১৪৩৩

জাতীয়

বুধবার থেকে অফিস সময় ৮টা-৩টা

টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : সোমবার, ২০২২ আগস্ট ২২, ১০:৪৬ পূর্বাহ্ন

আগামী ২৪ আগস্ট বুধবার থেকে সরকারি-স্বায়ত্তশাসিত অফিসের সময় সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত এবং স্কুল-কলেজের সাপ্তাহিক ছুটি দুই দিন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এছাড়া ব্যাংকের কার্যক্রম চলবে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চুয়াল মন্ত্রিসভা বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

প্রধানমন্ত্রী গণভবন থেকে এবং মন্ত্রী-প্রতিমন্ত্রীরা সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ বৈঠকে যোগ দেন।

বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, কবে থেকে ছুটি কার্যকর হবে সেটা শিক্ষা মন্ত্রণালয় নির্ধারণ করবে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video