নতুন রঙে সাজবে পুলিশ, র‌্যাব ও আনসার বাহিনী

অনলাইন ডেস্ক
প্রকাশিত : সোমবার, ২০২৫ জানুয়ারী ২০, ০৫:৩২ অপরাহ্ন

পুলিশ, র‌্যাব ও আনসার বাহিনীর পোশাকে পরিবর্তন আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার (২০ জানুয়ারি) আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়।

জানা গেছে, বৈঠকে আয়রন, রয়েল ব্লু, ডিপখাকি, ডিপব্লু, জলপাইসহ বিভিন্ন রঙের পোশাকের মডেল উপস্থাপন করা হয়। সেখান থেকে তিন বাহিনীর জন্য আলাদা আলাদা রঙের পোশাক চূড়ান্ত করা হয়।

বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, পুলিশের পোশাকের জন্য ‘আয়রন’ রং নির্ধারণ করা হয়েছে। র‌্যাবের জন্য জলপাই বা অলিভ রং এবং আনসারের জন্য ‘গোল্ডেন হুইট’ রং চূড়ান্ত হয়েছে।

এর আগে, আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে বিভিন্ন স্যাম্পলের পোশাক প্রদর্শন করা হয়। স্বরাষ্ট্র উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে যুব ও ক্রীড়া, পরিবেশ, বিদ্যুৎ ও জ্বালানি এবং শিল্পখাতের উপদেষ্টারা উপস্থিত ছিলেন।

পুলিশ সদস্যদের বিভিন্ন রঙের পোশাক পরিয়ে বৈঠকে উপস্থাপন করা হয়। এর মধ্য থেকে প্রতিটি বাহিনী নিজেদের জন্য নির্ধারিত রং নির্বাচন করে। ভোটের মাধ্যমে চূড়ান্ত হয় পুলিশ, র‌্যাব ও আনসারের নতুন পোশাকের রং।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম, বাংলাদেশ।
সম্পাদকীয় কার্যালয় : চৌধুরী সেন্টার, (এডুকেশন বোর্ডের বিপরীতে), (লিফট–০৬), ২২৫ সিডিএ অ্যাভিনিউ, মুরাদপুর, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +88 01822-90 93 20
ই-মেইল : newsdesk24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework