ঢাকা , শনিবার, ২০২৬ অক্টোবর ১০, ২৫ আশ্বিন ১৪৩৩

জাতীয়

টেলিকম খাতে করছাড় দাবি সেবাদাতাদের

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : বুধবার, ২০২১ Jun ০২, ০১:০২ অপরাহ্ন
২০১৫ সালের জুন পর্যন্ত মোবাইল ফোন ব্যবহারে শুধু ১৫ শতাংশ ভ্যাট দিতেন গ্রাহকরা। তবে ২০১৫-১৬ অর্থবছরের বাজেটে প্রথমবার মোবাইল ফোন ব্যবহারে তিন শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করা হয়। এরপর থেকে হোক কথা বলা কিংবা ইন্টারনেট ব্যবহার- প্রতিবছর কর বাড়ছেই। সবশেষ করোনার মধ্যেই চলতি অর্থবছরে সম্পূরক শুল্ক বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়। মাঝে যোগ হয়েছে এক শতাংশ সারচার্জ। সব মিলিয়ে মোবাইল ফোনে ১০০ টাকার কথা বলায় ৩৩ টাকা ২৫ পয়সা এবং ডাটা ব্যবহারে প্রায় ২২ টাকা কর দিতে হয় প্রায় ১৭ কোটি গ্রাহককে। ২০০ টাকা চার্জ রয়েছে সিমকার্ডে। এ বিষয়ে মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেন, করোনা মহামারির মধ্যে যদি ঘরে বসেই সেবা দিতে হয়, তবে সম্পূরক শুল্ক ১৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশে আনতে হবে। বাড়তি কর রয়েছে মোবাইল ফোন অপারেটরদের ওপরও। ৪০-৪৫ শতাংশ হারে করপোরেট কর দেয় মোবাইল ফোন সেবাদাতারা। এতে বিনিয়োগ কমছে বলে দাবি অপারেটরদের। রবি’র সিইও মাহতাব উদ্দিন বলেন, এই শুল্ক