আদালতে তোলা হয়েছে মামুনুলকে, ৭ দিনের রিমান্ড চেয়েছে ডিবি
হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হককে আদালতে তোলা হয়েছে। সোমবার (১৯ এপ্রিল) সকাল সোয়া ১১টার দিকে মামুনুলকে নিয়ে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) গাড়ি আদালত চত্বরে পৌঁছায়।
মোহাম্মদপুর থানায় গত বছর দায়ের করা একটি মামলায় তার সাতদিনের রিমান্ড চাওয়া হয়েছে। কিছুক্ষণের মধ্যেই ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারীর আদালতে রিমান্ড শুনানি হবে।
এদিকে, এজন্য জোরদার করা হয়েছে আদালত এলাকায় নিরাপত্তা। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত চত্বরে প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়েছে।
আর সিএমএম আদালতের মূল ফà