ঢাকা , রবিবার, ২০২৬ অক্টোবর ১১, ২৬ আশ্বিন ১৪৩৩

চট্টগ্রাম প্রতিদিন

ভাসানচরে রোহিঙ্গাদের স্বেচ্ছায় যাত্রা শুরু

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২০ ডিসেম্বর ০৩, ০৩:৩১ অপরাহ্ন
স্বেচ্ছায় নোয়াখালীর ভাসানচরে যেতে চাওয়া রোহিঙ্গাদের কক্সবাজারের শরণার্থী শিবিরগুলো থেকে নিয়ে যাওয়া হচ্ছে। ইতোমধ্যে প্রায় ১শ’ রোহিঙ্গা পরিবার উখিয়া কুতুপালংয়ের ট্রানজিট ও কলেজ মাঠের পয়েন্টে পৌঁছেছে। বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) দুপুরে প্রথমে ১০টি বাসে ভাসানচরের উদ্দেশে রওনা দিয়েছে রোহিঙ্গারা। উখিয়া ডিগ্রি কলেজ মাঠ এলাকা থেকে ছেড়ে যাওয়া বাসগুলোতে অন্তত ৩০০ রোহিঙ্গা থাকতে পারে বলে ধারণা রোহিঙ্গা নেতাদের। এর আগে টেকনাফের শামলাপুর রোহিঙ্গা শিবিরের পাঁচ পরিবারের ২৭ জন সদস্য স্বেচ্ছায় ভাসানচরে যাওয়ার জন্য বুধবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় উখিয়া ট্রানজিট পয়ন্টে পৌঁছায়। উখিয়া কলেজের অস্থায়ী ট্রানজিট ঘাট থেকে à