ঢাকা , শনিবার, ২০২৬ অক্টোবর ১০, ২৫ আশ্বিন ১৪৩৩

চট্টগ্রাম প্রতিদিন

বাবুল আক্তারের বিয়ে : যে তথ্য সামনে এলো

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : মঙ্গলবার, ২০২১ মে ১৮, ০৩:০৫ অপরাহ্ন

স্ত্রী মিতু হত্যাকাণ্ডের পর ইসমাত জাহান নামে এক নারীকে বিয়ে করেছেন সাবেক পুলিশ সুপার বাবুল আক্তার। যা নিশ্চিত করেন বাবুল আক্তারের শ্বশুর সাবেক পুলিশ পরিদর্শক মো. মোশারফ হোসেন। খবর : মহানগর নিউজ

বিভিন্ন গণমাধ্যমে বাবুল আক্তারের তিন বিয়ে কিংবা চার বিয়ে নিয়ে যে সংবাদ প্রকাশ হয়েছে, তার কোনো যৌক্তিকতা নেই বলে দাবি করেন মাহমুদা খানম মিতুর পিতা মোশাররফ হোসেন।

তিনি বলেন, ‘বাবুল আক্তারের তিনটা বিয়ে করেছে, তা আমরা নিশ্চিত নই। এ বিষয়ে কোনো মন্তব্য করারও সুযোগ নেই। হয়তো মামলার তদন্ত সংস্থা তার একাধিক বিয়ের তথ্য পেয়েছে। আপনারা তদন্তকারী সংস্থা পিবিআইর সঙ্গে কথা বলেন। তারা আপনাদের এ বিষয়ে তথ্য দিতে পারে।’

তিনি আরও বলেন, ‘মিতু মারা যাওয়ার পর ইসমাত জাহান নামে এক মেয়েকে তিনি বিà