চট্টগ্রামের কোথায় কখন ঈদের জামাত

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২১ মে ১৩, ০৩:১৬ অপরাহ্ন
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) তত্ত্বাবধানে ঈদুল ফিতরের প্রথম ও প্রধান জামাত শুক্রবার (১৪ মে) সকাল ৮টায় এবং দ্বিতীয় জামাত সকাল ৯টায় জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদে অনুষ্ঠিত হবে। লালদীঘি শাহী জামে মসজিদে প্রথম ঈদ জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টা ১৫ মিনিটে এবং দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টা ১৫ মিনিটে। নগরের সুগন্ধা আবাসিক এলাকা জামে মসজিদ, হযরত শেখ ফরিদ (র.) চশমা ঈদগাহ মসজিদ, চসিক জামে মসজিদ ও মা আয়েশা সিদ্দিকী চসিক জামে মসজিদে (সাগরিকা জহুর আহমদ চৌধুরী স্টেডিয়াম সংলগ্ন) ঈদ জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়।
এছাড়া স্বাস্থ্যবিধি মেনে নগরের ৪১টি ওয়ার্ডে সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলরদের তত্ত্বাবধানে একটি করে প্রধান ঈদ জামাত নিজ নিজ এলাকার মসজিদে অনুষ্ঠিত হবে। করোনা মহামারির কারণে উন্মুক্ত স্থানের পরিবর্তে শুধুমাত্র মসজিদের অভ্যন্তরে ধর্ম মন্ত্রণালয় কর্তৃক জারি করা নির্দেশনাসমূহ মেনে ঈদুল ফিতরের নামাজ আদায়ের জন্য সব মসজিদ কমিটিকে অনুরোধ করেছেন চসিক মেয়র মো. রেজাউল করিম চৌধুরী।

সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম, বাংলাদেশ।
সম্পাদকীয় কার্যালয় : চৌধুরী সেন্টার, (এডুকেশন বোর্ডের বিপরীতে), (লিফট–০৬), ২২৫ সিডিএ অ্যাভিনিউ, মুরাদপুর, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +88 01822-90 93 20
ই-মেইল : newsdesk24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework