চট্টগ্রামে বন্ধ মডার্না ও সিনোফার্মের টিকা

News Desk
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২১ আগস্ট ১২, ০২:২৩ অপরাহ্ন

কোভিশিল্ডের দ্বিতীয় ডোজ ছাড়া চট্টগ্রামে মডার্না ও সিনোফার্মের প্রথম ডোজের টিকা কার্যক্রম বন্ধ রেখেছে স্বাস্থ্যবিভাগ। তবে কিছু টিকা মজুদ থাকায় চট্টগ্রাম মেডিক্যাল  কলেজ (চমেক) হাসপাতালে বৃহস্পতিবারও (১২ আগস্ট) প্রথম ডোজ টিকা দেওয়া যাবে।টিকা কার্যক্রম বন্ধের বিষয়ে জানতে সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বির সঙ্গে একাধিকবার যোগাযোগ করলেও তিনি ফোন রিসিভ করেন নি।  

তবে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. আহমেদ তানজিমুল ইসলাম বাংলানিউজকে বলেন, জেনারেল হাসপাতালে করোনা টিকা কার্যক্রমে মডার্না ও সিনোফার্মের টিকার প্রথম ডোজ আপাতত বন্ধ রাখা হয়েছে। তবে অক্সেফোর্ড অ্যাস্ট্রেজেনেকার (কোভিশিল্ড) দ্বিতীয় ডোজের টিকা যথারীতি চলবে।  

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী বাংলানিউজকে বলেন, মডার্নার টিকার মজুদ শেষ হওয়ায় আপাতত টিকা কার্যক্রম বন্ধ রয়েছে। অবশ্য অ্যাস্ট্রেজেনেকার দ্বিতীয় ডোজ চলবে। টিকা পাওয়া সাপেক্ষ টিকা কার্যক্রম আবারও চালু করা হবে।  

অন্যদিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল এস এম হুমায়ুন কবির বাংলানিউজকে বলেন, আমাদের হাতে কিছু টিকা মজুদ রয়েছে। যা দিয়ে আজ টিকা কার্যক্রম চালানো যাবে। তবে আগামীকাল থেকে বন্ধ থাকবে টিকা কার্যক্রম।  

তিনি কোভিশিল্ডের টিকার দ্বিতীয় ডোজ চালু থাকবে বলে জানান।  

জানা গেছে, নগরের সবকটি টিককেন্দ্রে টিকা কার্যক্রম বন্ধ থাকলেও উপজেলাগুলোতে আরও কয়েকদিন চলবে টিকা কার্যক্রম।

এদিকে টিকা কার্যক্রম বন্ধের ঘোষণার পরও বৃহস্পতিবার (১২ আগস্ট) জেনারেল হাসপাতালে সামনে ভিড় করেন শতাধিক মানুষ। তাদের দাবি, কোনোর রকম নির্দেশনা না দিয়েই হুট করেই বন্ধ করে দিয়েছে টিকা কার্যক্রম। এছাড়া টিকা বন্ধের ব্যাপারে কোনো প্রচারনাও ছিল না বলে অভিযোগ টিকা গ্রহীতাদের।


■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework