ঢাকা , রবিবার, ২০২৬ অক্টোবর ১১, ২৬ আশ্বিন ১৪৩৩

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে করোনাভাইরাস আক্রান্ত ১৩ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : সোমবার, ২০২১ আগস্ট ০৯, ১২:২৯ অপরাহ্ন
ফাইল ছবি

করোনাভাইরাস আক্রান্ত হয়ে চট্টগ্রামে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৮ জন উপজেলার এবং ৫ জন নগরের বাসিন্দা।

এ নিয়ে মোট ১ হাজার ৭২ জনের মৃত্যু হলো।

এদিকে দাঁতের সমস্যা নিয়ে চিকিৎসকের কাছে যাওয়া ৪৮ বছর বয়সী আরও এক পুরুষ রোগীর শরীরে ব্ল্যাক ফাঙ্গাস শনাক্ত হয়েছে। তিনি কর্ণফুলী উপজেলার বাসিন্দা। এর আগে ২৪ জুলাই ষাটোর্ধ্ব এক নারীর ব্ল্যাক ফাঙ্গাস শনাক্ত হয়। উভয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন।

সোমবার (৯ আগস্ট) সিভিল সার্জন কার্যালয় থেকà