করোনা: চট্টগ্রামে নতুন আক্রান্ত ৬১১ জন, মৃত্যু ৪

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : বুধবার, ২০২১ জুলাই ০৭, ০১:৫৭ অপরাহ্ন
গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ৬৩৪টি নমুনা পরীক্ষায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৬১১ জনের। নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণের হার ৩৭ দশমিক ৩৯ শতাংশ। এ নিয়ে মোট আক্রান্ত ৬২ হাজার ২০০ জন। এইদিন করোনায় ৪ জনের মৃত্যু হয়েছে। বুধবার (৭ জুলাই) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চট্টগ্রামে অ্যান্টিজেন টেস্টের পাশাপাশি ১০টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়। এদিন শনাক্ত হওয়া রোগীদের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত পাওয়া গেছে সীতাকুণ্ড উপজেলায়। সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ৬৩৪টি নমুনা পরীক্ষা করা হয়। এতে আক্রান্ত হয়েছেন ৬১১ জন। নতুন আক্রান্তদের মধ্যে নগরে ৬১১ জন এবং উপজেলায় ১৪৬ জন। এখন পর্যন্ত মোট করোনা আক্রান্ত হয়েছে ৬২ হাজার ২০০ জন এবং মৃত্যুবরণ করেছেন ৭৩৫ জন। ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪ জনের। এদের মধ্যে সকলেই উপজেলা এলাকার বাসিন্দা।

সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম, বাংলাদেশ।
সম্পাদকীয় কার্যালয় : চৌধুরী সেন্টার, (এডুকেশন বোর্ডের বিপরীতে), (লিফট–০৬), ২২৫ সিডিএ অ্যাভিনিউ, মুরাদপুর, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +88 01822-90 93 20
ই-মেইল : newsdesk24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework