আনোয়ারায় মুসল্লী ও যুব সমাজের উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

এনামুল হক নাবিদ, আনোয়ারা প্রতিনিধি, চট্টগ্রাম।
প্রকাশিত : সোমবার, ২০২৫ ফেব্রুয়ারী ২৪, ০১:০৫ অপরাহ্ন

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় মুসল্লী ও যুব সমাজের উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) দক্ষিণ হাইলধর বুড়ি পুকুর পাড় জামে মসজিদের মাঠে এই দ্বীনি মাহফিল অনুষ্ঠিত হয়।

মাহফিলে আল-জামেয়া ইসলামিয়া জিরি মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা শাহাদত হোসাইনের সভাপতিত্বে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন পতেঙ্গা আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী।

প্রধান বক্তা হিসেবে বয়ান করেন জিরি মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা হোসাইন আল মাহমুদ এবং আল জামেয়া ইসলামিয়া পটিয়া মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা কাজী আকতার হোসাইন।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা লোকমান চৌধুরী, মাওলানা আব্দুল হান্নান, মাওলানা জোনাইদ প্রমুখ।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম, বাংলাদেশ।
সম্পাদকীয় কার্যালয় : চৌধুরী সেন্টার, (এডুকেশন বোর্ডের বিপরীতে), (লিফট–০৬), ২২৫ সিডিএ অ্যাভিনিউ, মুরাদপুর, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +88 01822-90 93 20
ই-মেইল : newsdesk24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework