আগুনে গরু পুড়ে নিঃস্ব মহিলাকে বাছুর দিলেন সমাজকর্মী হাসান উদ্দীন

এনামুল হক নাবিদ, আনোয়ারা প্রতিনিধি, চট্টগ্রাম।
প্রকাশিত : রবিবার, ২০২৫ ফেব্রুয়ারী ২৩, ০৪:০৭ অপরাহ্ন

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় গোয়াল ঘরে আগুনে পুড়ে অঙ্গার হয়ে যায় দেড় লক্ষ টাকার গাভী। এতে স্বামীহারা দুই শিশুকে নিয়ে অসহায় হয়ে পড়েন গৃহস্থী মহিলা। এবার সেই মহিলাকে পুনর্বাসন করতে বাচুর উপহার দিয়েছেন সমাজকর্মী রামিসা এন্টারপ্রাইজের পরিচালক হাসান উদ্দীন।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাতে হাসান উদ্দীনের নিজ বাড়িতে অসহায় মহিলাকে গরুর বাচুর হস্তান্তর করেন। গরু পেয়ে আবেগে ভেঙে পড়েন মহিলা।

মহিলা জানান, "আমি এই গরুর দুধ বিক্রি করে কোনভাবে সংসার চালাতাম। আমার প্রতিবন্ধী ছেলে রয়েছে, খুব কষ্টের মাঝে গরুটা ছিল আমার সম্ভল। ঘটনার পর বড় ভাই ডেকে এনে আজকে আমাকে গরু দিয়েছে। দোয়া ছাড়া আর কোন উপায় নাই। ভাইয়ের জন্য সবার জন্য দোয়া করছি।"

সমাজকর্মী হাসান উদ্দীন জানান, "ঘটনার খবর পেয়ে আসলে খুব খারাপ লেগেছে। আমি চেষ্টা করছি পাশে থাকতে। আল্লাহ সবার সহায়ক হোক। সকলের সহযোগিতা হাত বাড়িয়ে দেওয়া উচিত।"

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলার হাইলধর ইউনিয়নের উত্তর হাইলধর গ্রামের বাচিয়ে'বর ঘরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সকালে আমাতুর গোয়ালঘরে আগুন লেগে যায়। এসময় আগুনে তার দেড় লক্ষাধিক টাকার গরু পুড়ে ছাই হয়ে যায়। আগুনে এক বৃদ্ধা আহত হয়। পরে ওই বৃদ্ধা মৃত্যু বরণ করেন হাসপাতালে।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম, বাংলাদেশ।
সম্পাদকীয় কার্যালয় : চৌধুরী সেন্টার, (এডুকেশন বোর্ডের বিপরীতে), (লিফট–০৬), ২২৫ সিডিএ অ্যাভিনিউ, মুরাদপুর, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +88 01822-90 93 20
ই-মেইল : newsdesk24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework