বেতন বাড়ছে তামিম-সাকিবদের
বছরের প্রায় ছয় মাস পেরিয়ে গেলেও, এখনও ঘোষণা হয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তিবদ্ধ খেলোয়াড়দের তালিকা। শিগগিরই এ তালিকা প্রকাশ করা হবে জানিয়েছেন, বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খান। কিন্তু বাস্তবে এর অগ্রগতি খুব কমই।
কেননা এখনও পর্যন্ত খেলোয়াড়দের কাছ থেকে যার যার পছন্দের ফরম্যাট জেনে নেয়ার বিষয়টি চূড়ান্ত করেনি বিসিবি। দুই-একদিনের মধ্যে এ চিঠি পাঠানো হবে বলে জানিয়েছেন আকরাম। চুক্তির তালিকা প্রকাশের ব্যাপারে অগ্রগতি কম হলেও, একটি বিষয় নিশ্চিত করেছেন যে, চুক্তিবদ্ধ খেলোয়াড়দের বেতন বাড়ানো হচ্ছে।
বোর্ড সভাপতি নাজমুল হোসেন পাপন আগেই আভাস দিয়েছেন, এখন আর চুক্তিতে কাউকে আটকে রাখা হবে না। বরং চুক্তির আগেই সবার কাছ থেকে জেনে নেয়া হবে কে কোন ফরম্যাটে খেলতে আগ্রহী। সেই মোতাবেকই কেন্দ্রীয় চুক্তির তালিকা ঘোষণার পথে এগুচ্ছে বিসিবি। খেলোয়াড়দের কাছ থেকে এটি পাওয়ার পরই সব চূড়ান্ত করা হবে জানালেন আকরাম।
বৃহস্পতিবার সংবাদমাধ্যমের সঙ্গে আলাপে তিনি বলেছেন, ‘বোর্ড সভার পর আমরা নির্বাচকদের সঙ্গে বসে মোটামুটি কিছু জানার ব্যাপার ছিল তো আমরা ওটা জেনেছি। আমরা দুই একদিনের মধ্যে