ঠাণ্ডা মাথার ক্রিকেটার ছিলেন মহেন্দ্র সিং ধোনি। নিজের আবেগ কখনই প্রকাশ করতেন না। মাঠে কারও সঙ্গে কথা কাটাকাটি, কারও দিকে তেড়ে যাওয়া- এসব করতে কখনই দেখা যায়নি ধোনিকে। তবে তার ক্যারিয়ারের একটা কলঙ্ক হয়ে আচে ২০১৫ সালে বাংলাদেশ সফরে এসে সদ্য আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখা মুস্তাফিজুর রহমানকে ধাক্কা দেয়া। ২০১৫ সালের ১৮ জুন ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ভারত ৭৯ রানে হেরে গিয়েছিল। ওই ম্যাচে ৯.১ ওভার বল করে ৫০ রানে ৫ উইকেট নিয়ে ভারতকে গুঁড়িয়ে দিয়েছিল মুস্তাফিজুর রহমান। ব্যাটিংয়ের এক পর্যায়যে রান নিতে গিয়ে মুস্তাফিজের সঙ্গে ধাক্কা লেগে যায় ধোনির। অনেকের মতে, ধোনি ইচ্ছে করেই তরুণ মুস্তাফিজকে ধাক্কা মেরেছেà
