ঢাকা , রবিবার, ২০২৬ অক্টোবর ১১, ২৬ আশ্বিন ১৪৩৩

আন্তর্জাতিক

এক মাসের তালেবানি শাসনে যা হলো আফগানিস্তানে

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২১ সেপ্টেম্বর ১৬, ১১:৪৩ পূর্বাহ্ন

আফগানিস্তান নিয়ন্ত্রণের এক মাসে নানা ঘটনায় আলোচনায় তালেবান। মন্ত্রীপরিষদ গঠন করতে না পারা, নারী অধিকার নিয়ে বিক্ষোভ, সাংবাদিক নির্যাতন থেকে শুরু করে সবশেষ ক্ষমতা নিয়ে কোন্দল সবই ঘটেছে এই ৩০ দিনে। আফগানিস্তানে গেল এক মাসে তালেবান কার্যক্রম নিয়ে বিস্তারিত।

দুই দশক পর গেল ১৫ আগস্ট আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয় তালেবান। এদিন তালেবানের ভয়ে দেশত্যাগে মরিয়া সাধারণ আফগানরা ভিড় করেন কাবুল বিমানবন্দরে। বিমানের চাকায় উঠে কেউবা কাঁটাতারের বেড়া পার হয়ে পালানোর সময় ঘটে হতাহতের ঘটনাও।
 
আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে তালেবানরা তাদের বিজয় দাবি করে ১৭ আগস্ট। নিয়ন্ত্রণ নà¦