ইসরায়েলের হামলায় গাজায় হাসপাতাল ও স্কুল আক্রান্ত

অনলাইন ডেস্ক
প্রকাশিত : সোমবার, ২০২৪ ডিসেম্বর ২৩, ০৩:১৩ অপরাহ্ন

গাজায় হাসপাতাল, স্কুল এবং তথাকথিত ‘নিরাপদ অঞ্চল’ লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। গাজার দক্ষিণাঞ্চলের আল-মাওয়াসি এলাকায় ভয়াবহ বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ)। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা ২৩ ডিসেম্বর তার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, আল-মাওয়াসি এলাকায় কয়েকটি শরণার্থী শিবিরে আগুন ধরে যায় এবং এই হামলায় অন্তত সাতজন ফিলিস্তিনি নিহত হন। একদিনে নিহতের সংখ্যা ৫০ জনে পৌঁছেছে। ইসরায়েলি হামলার ১৪ মাসে নিহত ফিলিস্তিনির সংখ্যা ৪৫ হাজার ২৫৯ জনে দাঁড়িয়েছে। এছাড়া, গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও লক্ষাধিক ফিলিস্তিনি।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে আল জাজিরা জানায়, রবিবারের ইসরায়েলি বিমান হামলায় ৫০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। উদ্ধারকারীরা এখনও ধ্বংস হওয়া ভবনের নিচে চাপা পড়া বহু মানুষকে উদ্ধার করতে সক্ষম হয়নি।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম, বাংলাদেশ।
সম্পাদকীয় কার্যালয় : চৌধুরী সেন্টার, (এডুকেশন বোর্ডের বিপরীতে), (লিফট–০৬), ২২৫ সিডিএ অ্যাভিনিউ, মুরাদপুর, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +88 01822-90 93 20
ই-মেইল : newsdesk24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework