সব তারকাকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি!

বিনোদন প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : মঙ্গলবার, ২০২২ ফেব্রুয়ারী ০১, ০৬:৪০ পূর্বাহ্ন

ঢালিউড সুন্দরী পরীমনি। বিভিন্ন ইস্যুতে বহুবার খবরের শিরোনাম হয়েছেন। সবশেষ মা হওয়ার খবরে বেশ আলোচনায় ছিলেন এ অভিনেত্রী।

পরীমনি আবারও আলোচনায়। এবার অবশ্য ব্যক্তিজীবন নিয়ে না। অনুসারী বিষয়ে আলোচনায় তিনি। তার ফেসবুক পেজের অনুসারী সংখ্যা দেড় কোটিরও বেশি। এ প্রতিবেদন তৈরি করা পর্যন্ত তার অনুসারী দেখা গেছে ১ কোটি ৫১ লাখ ৯৯ হাজার ৫৬৭ জন।

সামাজিক যোগাযোগমাধ্যমে পরীমনি বেশ সরব। নিজের কাজের খবরাখবর নিয়মিত জানান তিনি। এছাড়া ব্যক্তি জীবনের বিভিন্ন মুহূর্তও শেয়ার করেন এ নায়িকা। তাই তার অনুসারী সংখ্যা বাড়ছে হু হু করে।

অনুসারী সংখ্যার দিক থেকে দেশের সব তারকাকে পেছনে ফেলে দিয়েছেন পরীমনি। দ্বিতীয় অবস্থানে আছেন হানিফ সংকেত। ১ কোটিরও বেশি মানুষ অনুসরণ করেন এ উপস্থাপককে। পূর্ণিমার অনুসারী সংখ্যা ৯৭ লাখের বেশি। অপু বিশ্বাসের অনুসারী সংখ্যা ৮৭ লাখ। ৫৬ লাখের ঘরে আছেন জয়া আহসান ও শাকিব খান।

পরীমনি মা হতে যাচ্ছেন। সুখবরটি জানিয়েছেন তিনি নিজেই। তার সন্তানের বাবা শরীফুল রাজ। ‘গলুই’ সিনেমায় কাজ করতে গিয়ে শুরু হয় তাদের প্রেম। তারপর বিয়ে।

সম্প্রতি বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন পরীমনি। নিজ বাসায় দুই পরিবারের সদস্যদের নিয়ে গায়ে হলুদ আর বিয়ের আয়োজন সারেন তারা। একান্তভাবেই এসব কাজ সেরেছেন পরী-শরীফুল।


■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework