নতুন চারটি আনলিমিটেড ডাটা প্যাক চালু

টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : রবিবার, ২০২২ আগস্ট ২১, ০৪:৫৫ অপরাহ্ন

মেয়াদের ৪টি ডাটা প্যাকেজ চালুর অনুমতি দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এ অনুযায়ী মোবাইল অপারেটরদের মাধ্যমে ৬, ১৫, ২৬ ও ৪০ জিবি ডাটা প্যাকেজের কোনো নির্দিষ্ট মেয়াদ থাকবে না, ব্যবহার করা যাবে অনির্দিষ্টকাল।

রোববার (২১ আগস্ট) বিটিআরসি এসব তথ্য নিশ্চিত করেছে।

বিটিআরসি জানায়, গ্রামীণফোন অপারেটরের মাধ্যমে ১ হাজার ১৯৯ টাকায় ৪০ জিবি ও ৫৪৯ টাকায় ১৫ জিবি ডাটা পাওয়া যাবে। এছাড়া টেলিটক অপারেটরের মাধ্যমে ১২৭ টাকায় ৬ জিবি ও ৩০৯ টাকায় ২৬ জিবি ডাটা পাওয়া যাবে।

গত ২৮ এপ্রিল বিটিআরসির নির্দেশনা অনুযায়ী মোবাইল অপারেটরগুলো প্রথম আনলিমিটেড মেয়াদের ডাটা প্যাকেজ বাজারে নিয়ে আসে।

অন্যান্য অপারেটররা পর্যায়ক্রমে নতুন করে আনলিমিটেড মেয়াদের ডাটা প্যাকেজ চালু করবে বলে জানিয়েছে বিটিআরসি।

আনলিমিটেড মেয়াদের ডাটা প্যাকেজ উপভোগকারী গ্রাহকদের প্রযোজ্য ক্ষেত্রে বিদ্যমান সিম রিসাইকেল প্রক্রিয়া এবং নির্দেশিকা অনুসরণ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।


■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework