দেশে প্রথমবারের মতো ই-সিম চালু করলো গ্রামীণফোন

ফিচার ডেস্ক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : বুধবার, ২০২২ মার্চ ০২, ০৭:৫৮ পূর্বাহ্ন

দেশে প্রথমবারের মতো ই-সিম চালু করেছে মুঠোফোন অপারেটর গ্রামীণফোন।

ই-সিমের পূর্ণ রূপ হলো এমবেডেড সাবস্ক্রাইবার আইডেনটিটি মডিউল। প্রচলিত প্লাস্টিকের সিমকার্ডের মতো এই সিম সহজে খোলা ও পরিবর্তনের সুযোগ থাকার পরিবর্তে সরাসরি মাদারবোর্ডে যুক্ত থাকে। শুধু আগে থেকে ইনস্টল করা ডিভাইসগুলোতেই ই-সিম কাজ করে।

গ্রামীণফোনের ওয়েবসাইটে বলা হয়েছে, গ্রাহকরা এখন থেকে নতুন সিম কার্ড কিনতে অথবা ব্যবহৃত নম্বরটি ই-সিম হিসেবে প্রতিস্থাপন করতে পারবে। আগামী ৭ মার্চ থেকে গ্রাহকরা এটা সংগ্রহ করতে পারবেন।

বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি) কয়েক মাস আগে অপারেটরদের জন্য ই-সিম অনুমোদন করেছে। তবে, অল্প কিছু সংখ্যক মডেলের ফোনে ই-সিম সাপোর্ট করে।


■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework