সোমবার থেকে নতুন সময়সূচিতে ব্যাংক লেনদেন

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : রবিবার, ২০২১ মে ১৬, ১২:৪৪ অপরাহ্ন
আরও এক সপ্তাহ বেড়েছে ‘লকডাউন’। এ সময়ে ব্যাংকের লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে। এখন থেকে সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ব্যাংক লেনদেন করা যাবে। অন্যান্য কাজ শেষ করতে দুপুর সাড়ে তিনটা পর্যন্ত ব্যাংক খোলা রাখা যাবে। এ নির্দেশনা আগামী ২৩ মে পর্যন্ত বহাল থাকবে। এ ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের অফ-সাইট সুপারভিশন বিভাগের মহাব্যবস্থাপক মো. আনোয়ারুল ইসলাম স্বাক্ষরিত একটি সার্কুলার রোববার (১৬ মে) দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।

■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework