হাতিরঝিলে ৪০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

নিউজ ডেস্ক
প্রকাশিত : মঙ্গলবার, ২০২১ জুলাই ১৩, ০২:৪৬ পূর্বাহ্ন

রাজধানীর হাতিরঝিল থানা এলাকা থেকে ৪০ কেজি গাঁজাসহ দু’জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (উত্তরা) বিভাগ।  

গ্রেফতার মাদক কারবারীরা হলেন- মো. আবু জাহের ও মো. শাহাদত হোসেন।
তাদের কাছে থাকা ৪০ কেজি গাঁজা জব্দ করা হয়।

মঙ্গলবার (১৩ জুলাই) সকালে ডিএমপির গোয়েন্দা (ডিবি) উত্তরা বিভাগের সহকারী কমিশনার (এসি) শাহিদুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।  

তিনি বলেন, সোমবার সন্ধ্যায় হাতিরঝিল থানার শেখ দিলু বেপারী ওয়াকফ এস্টেট জামে মসজিদ এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ তাদের গ্রেফতার করা হয়।

তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার দু’জন জানান, লোভে পড়ে অল্প সময়ে টাকার মালিক হতেই তারা মাদক কারবারে জড়িয়ে পড়েন। তারা কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে ঢাকাসহ বিভিন্ন জেলায় বিক্রি ও সরবরাহ করতেন।

গ্রেফতারদের বিরুদ্ধে হাতিরঝিল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি  মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।


■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework