মাস্ক না পরায় ১৯ পথচারীকে জরিমানা ৪৬০০ টাকা


প্রকাশিত : সোমবার, ২০২১ জুলাই ২৬, ০২:২৮ অপরাহ্ন

নগরের লালখান বাজার, ওয়াসা, চট্টেশ্বরী মোড়, জিইসি, কাজীর দেউড়ি, চকবাজার ও জামালখান এলাকায় করোনা ভাইরাস জনিত রোগের বিস্তার রোধে সরকারি স্বাস্থ্যবিধি অমান্য করায় ১৯ পথচারীকে জরিমানা করা হয়েছে।  

সোমবার (২৬ জুলাই) চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌস এ অভিযানে নেতৃত্ব দেন।

চসিকের জনসংযোগ কর্মকর্তা কালাম জানান, অভিযানকালে স্বাস্থ্যবিধি না মানা এবং মাস্ক না পরায় ১৯ পথচারীর বিরুদ্ধে ১৯টি মামলা রুজুসহ ৪ হাজার ৬০০ টাকা জরিমানা করা হয়।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহযোগিতায় পরিচালিত এ অভিযানে রিকশাসহ বিভিন্ন যানবাহনে জরুরি প্রয়োজনে যারা বের হয়েছেন তাদের কারণ যৌক্তিক কিনা, প্রমাণপত্র আছে কিনা ইত্যাদি তদারক করা হয়। এ সময় পথচারীদের চসিকের পক্ষ থেকে সচেতনতামূলক মাস্ক বিতরণ এবং নগরবাসীকে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দেওয়া হয়। জনস্বার্থে  এ অভিযান অব্যাহত থাকবে।  


■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework