ফুলকলিকে দেড় লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : মঙ্গলবার, ২০২২ জুলাই ১৯, ১২:৪৭ অপরাহ্ন

নগরের বাকলিয়ায় ফুলকলি ফুড প্রোডাক্টস নামের একটি কারখানায় অভিযান চালিয়ে দেড় লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।  

মঙ্গলবার (১৯ জুলাই) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহায়তায় এ অভিযান পরিচালনা করা হয়।

অধিদফতরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ বিষয়টি নিশ্চিত করেন।  

তিনি বলেন, ওই কারখানায় মিষ্টির ওপর মাছি, দধির ওপর তেলাপোকা পেয়েছি আমরা। অস্বাস্থ্যকর পরিবেশ, জনস্বাস্থ্যের ক্ষতির আশঙ্কা ইত্যাদি অপরাধে প্রতিষ্ঠানটিকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে সতর্ক করা হয়েছে। 


■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework