চট্টগ্রামের ৬০ গ্রামে পবিত্র ঈদ আজহা পালিত

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোরটিভি
প্রকাশিত : মঙ্গলবার, ২০২১ জুলাই ২০, ০৬:২৬ পূর্বাহ্ন

চট্টগ্রামের সাতকানিয়ার মির্জারখীল দরবার শরীফের অনুসারীরা প্রায় ২০০ বছরের ঐতিহ্য মোতাবেক সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ, রোজা ও বিভিন্ন ধর্মীয় উৎসব উদযাপন করে আসছেন। এরই ধারাবাহিকতায় দরবারের অনুসারীরা ৬০ গ্রামে মঙ্গলবার (২০ জুলাই) পবিত্র ঈদুল আজহা উদযাপন করছেন।

জানা গেছে, সাতকানিয়ার মির্জারখীল, এওচিয়ার গাটিয়া ডেঙ্গা, মাদার্শা, খাগরিয়ার মৈশামুড়া, পুরানগড়, চরতির সুইপুরা, চন্দনাইশের কাঞ্চননগর, হারালা, বাইনজুরি, কানাইমাদারি, সাতবাড়িয়া, বরকল, দোহাজারী, জামিরজুরি, বাঁশখালীর কালীপুর, চাম্বল, শেখেরখীল, ছনুয়া, আনোয়ারার বরুমছড়া, তৈলারদ্বীপের প্রায় ৬০ গ্রামের বাসিন্দারা আজকে ঈদুল আজহা পালন করছেন।

এ বিষয়ে মির্জারখীল গ্রামের বাসিন্দা ও ওই দরবারের অনুসারী কামরুল হাসানী টুয়েন্টিফোরটিভিকে জানান, ‘আমরা শুধু ঈদ না সব ধর্মীয় উৎসব সৌদি আরবের সঙ্গে মিল রেখে পালন করি। আজ সেখানের মতো আমরা কোরবানির ঈদ পালন করছি।’


■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework