চট্টগ্রামের ৬০ গ্রামে ঈদুল আজহা কাল

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোরটিভি
প্রকাশিত : সোমবার, ২০২১ জুলাই ১৯, ১০:১১ পূর্বাহ্ন

চট্টগ্রামের ৬০ গ্রামে পবিত্র ঈদুল আজহা উদযাপন করা হবে আগামীকাল মঙ্গলবার। 

প্রতিবছর আরব দেশগুলোর সঙ্গে মিল রেখে এই উৎসব পালন করা হয়।

জানা গেছে, বোয়ালখালী, হাটহাজারী, সন্দ্বীপ, ফটিকছড়ি, আলীকদম, নাইক্ষ্যংছড়ি, কক্সবাজার, টেকনাফ, মহেশখালী, কুতুবদিয়ার বেশ কয়েকটি গ্রামে মঙ্গলবার ঈদ উদযাপন করা হবে।

এছাড়া সাতকানিয়া উপজেলার মির্জাখীল, সোনাকানিয়া, গারাঙ্গিয়া, চরতী, বাজালিয়া, ছদাহা, কেওচিয়া ও গাটিয়াডাঙ্গা; লোহাগাড়া উপজেলার কলাউজান, বড়হাতিয়া, পুটিবিলা, চরম্বা ও চুনতি; বাঁশখালী উপজেলার জালিয়াপাড়া, ছনুয়া, মক্ষিরচর, চাম্বল, শেখেরখীল, ডোংরা, তৈলারদ্বীপ ও কালিপুর; পটিয়া উপজেলার হাইদগাঁও, বাহুলী ও ভেল্লাপাড়াসহ ৬০ গ্রামের প্রায় অর্ধলক্ষাধিক মানুষ ঈদ উদযাপন করবেন।

মঙ্গলবার সকালে এসব গ্রামে ঈদের নামাজ শেষে পশু কোরবানি দেওয়া হবে।


■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework