চট্টগ্রামে নতুন আক্রান্ত ৭৪২ জন, মৃত্যু ৪

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোরটিভি
প্রকাশিত : শনিবার, ২০২১ জুলাই ৩১, ০৮:১৩ পূর্বাহ্ন

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ২ হাজার ১৩৪টি নমুনা পরীক্ষা করে ৭৪২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। পরীক্ষার তুলনায় সংক্রমণের হার ৩৪ দশমিক ৭৭ শতাংশ।

শনিবার (৩১ জুলাই) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা যায়।

এদিন করোনায় ৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে মহানগর এলাকায় ৩ জন এবং উপজেলায়  ১ জন। চট্টগ্রামে মোট মৃত্যুবরণ করেছেন ৯৬২ জন।  

এদিকে চট্টগ্রামে এরইমধ্যে বিভিন্ন হাসপাতালে শয্যা ও আইসিইউ সংকট দেখা দিয়েছে। সরকারি হাসপাতালে ধারণক্ষমতার অতিরিক্ত রোগী ভর্তি রয়েছে। স্বাস্থ্য সংশ্লিষ্টরা বলছেন, লকডাউন দেওয়া হলেও মানুষের বিভিন্ন অজুহাতে ঘর থেকে বের হওয়ার প্রবণতাই সংক্রমণ বাড়ার কারণ। তাই মাস্ক ব্যবহার এবং স্বাস্থ্যবিধি মানার বিকল্প নেই।

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, হাসপাতালগুলোতে শয্যা সংকট তৈরি হয়েছে। আইসিইউতে নেই স্থান। এই অবস্থায় চিকিৎসকরা সেবা দিতে হিমশিম খাচ্ছেন।


■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework