চট্টগ্রামে নতুন আক্রান্ত ৩১৮ জন, মৃত্যু ১০

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : মঙ্গলবার, ২০২১ আগস্ট ২৪, ০৬:১৮ পূর্বাহ্ন

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায়  ৩১৮ জনের শরীরের করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণের হার ১৪ দশমিক ৭৪ শতাংশ।

এনিয়ে চট্টগ্রামে আক্রান্ত হয়েছে ৯৭ হাজার ৬৯০ জন। এদিন মৃত্যুবরণ করেছে ১০ জন।

সিভিল সার্জন কার্যালয়ে প্রতিবেদনের তথ্যানুযায়ী, ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয় ২ হাজার ১৪৫টি। নতুন আক্রান্তদের মধ্যে ২০২ জন মহানগর এলাকা এবং ১১৬ জন উপজেলা এলাকার বাসিন্দা।

উপজেলাগুলোর মধ্যে সবচেয়ে বেশি সংক্রমণ রাউজান উপজেলায় ৩৪ জন। 

এ ছাড়া হাটহাজারি উপজেলায় ২৩ জন, সীতাকুণ্ড উপজেলায় ১১ জনের শরীরের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, গত ২৪ ঘণ্টায় ২ হাজার ১৪৫টি নমুনা পরীক্ষা করে ৩১৮ জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে। সাধারণ মানুষের প্রতি অনুরোধ সকলে স্বাস্থ্যবিধি মেনে চলাচল করুন।


■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework