করোনাকালে ব্যাটারি রিকশা বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহারে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২১ Jun ২৪, ০১:১০ অপরাহ্ন
চট্টগ্রামসহ সারাদেশে ব্যাটারি রিকশা ও ভ্যান চলাচল বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে পাহাড়তলী ওয়ার্ড অটোরিক্সা চালক, শ্রমিক ও মালিকবৃন্দ। বৃহস্পতিবার (২৪ জুন) সংগঠনটির উদ্যোগে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, চট্টগ্রাম পাহাড়ি এলাকা হিসেবে পরিচিত। তাই এ অঞ্চলে প্যাডেল চালিত রিক্সা পরিচালনা করা কষ্টসাধ্য ব্যাপার। তাছাড়া চট্টগ্রাম নগরে ব্যাটারি রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করছে লাখ লাখ মানুষ। হটকারি এ সিদ্ধান্তে অনেকে বেকার হয়ে যাবে। করোনা মহানারিতে এমন সিদ্ধান্তের সমালোচনা করে বক্তারা বলেন, গত দেড় বছরে করোনা মহামারি ও টানা লকডাউনে নানা পেশার শ্রমিক ক্ষতিগ্রস্ত এবং কর্মহীন হয়েছেন।  অনেকেই দরিদ্র সীমার নিচে বাস করছে। সেই সময়ে লাখ লাখ রিকশা, ব্যাটারি রিকশা ও ভ্যান, ইজিবাইক, নসিমন, করিমন চালককে বেকার ও কর্মহীন করার চক্রান্ত চলছে। এর আগে, গত ২০ জুন স্বরাষ্ট্র মন্ত্রলায়ের সড়ক পরিবহণ টাস্কফোর্স এর সভায় সারাদেশে ব্যাটারি রিকশা, ভ্যান চলাচল বন্ধের ঘোষনা দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এরপর থেকে রিকশা-ভ্যান বন্ধের প্রতিবাদ জানিয়ে চট্টগ্রামসহ সারাদেশে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে ‘সম্মিলিত সামাজিক আন্দোলন’, ‘রিকশা, ব্যাটারি-রিকশা, ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ’ ও ‘রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়ন’সহ বিভিন্ন সংগঠন।

■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework