আস্ট্রেলিয়া সিরিজে দলে নেই তামিম ও মুশফিক!

খেলা ডেক্স | টুয়েন্টিফোরটিভি
প্রকাশিত : মঙ্গলবার, ২০২১ জুলাই ২০, ০৩:২২ অপরাহ্ন

অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজে অংশ নেওয়া হচ্ছে না দেশসেরা দুই ব্যাটসম্যান তামিম ইকবাল ও মুশফিকুর রহিমের। অস্ট্রেলিয়া সিরিজের জন্য বাংলাদেশ দল এখনও ঘোষণা করা না হলেও দুই ক্রিকেটারের না থাকার বিষয়টি চূড়ান্ত।  

অস্ট্রেলিয়া সিরিজের জন্য বাংলাদেশ দল ইতোমধ্যে চূড়ান্ত করেছেন নির্বাচকরা, যা জমাও দেওয়া হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি)। বিসিবির বিশ্বস্ত সূত্র টুয়েন্টিফোরটিভিকে নিশ্চিত করেছে, সেই দলে নেই তামিম ও মুশফিক।

বাংলাদেশ সফরের ক্ষেত্রে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) জুড়ে দিয়েছিল একগাদা শর্ত। এর মধ্যে আছে স্বাগতিক দলের ক্রিকেটারদের নির্দিষ্ট সময় কোয়ারেন্টিন পালনের বাধ্যবাধকতাও। অস্ট্রেলিয়া সিরিজের দলে থাকা ক্রিকেটারদের সিরিজ শুরুর আগে অন্তত ১০ দিন জৈব সুরক্ষা বলয়ে থাকতে হবে। পারিবারিক কারণে জিম্বাবুয়ে সফর অসমাপ্ত রেখে দেশে ফিরে আসায় স্বভাবতই অস্ট্রেলিয়া সিরিজের জৈব সুরক্ষা বলয়ে মুশফিকের যোগ দেওয়ার সুযোগ ক্ষীণ। তবে নির্বাচকরা মুশফিকের জন্য শেষমুহুর্ত পর্যন্ত অপেক্ষা করবেন বলে জানিয়েছে সূত্র।

অন্যদিকে হাঁটুর চোটে ভোগা তামিমকে চোট সারাতে হলে প্রায় দুই মাস থাকতে হবে বিশ্রামে। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষে দেশে ফিরে শুরু করবেন পুনর্বাসন পর্ব। অস্ট্রেলিয়া সিরিজ চলাকালে তামিম পুনর্বাসন কার্যক্রমে থাকবেন, স্বভাবতই খেলা হবে না তার।


অস্ট্রেলিয়া সিরিজের জন্য নির্বাচকদের সাজানো স্কোয়াড : মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), লিটন কুমার দাস, সৌম্য সরকার, নাঈম শেখ, সাকিব আল হাসান, আফিফ হোসেন ধ্রুব, শামীম হোসেন পাটোয়ারি, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, আমিনুল ইসলাম বিপ্লব, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।

স্ট্যান্ডবাই : মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিঠুন, রুবেল হোসেন।


■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework