ঢাবি ছাত্রলীগের হল কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : বুধবার, ২০২২ ফেব্রুয়ারী ০২, ০৬:১৫ পূর্বাহ্ন

ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার হল কমিটি ঘোষণা করা হয়েছে। আগামী এক বছরের জন্য এ কমিটি ঘোষণা করা হয়। বুধবার (২ ফেব্রুয়ারি) সকালে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন স্বাক্ষরিত

এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা দেওয়া হয়।

কমিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড. মুহম্মদ শহীদুল্লাহ হল শাখার সভাপতি হিসেবে মনোনিত হয়েছেন জাহিদুল ইসলাম (জাহিদ), সাধারণ সম্পাদক শরিফ আহমেদ মুনিম, মাস্টারদা সূর্যসেন হল শাখার সভাপতি মো. মারিয়াম জামান খান (সোহান), সাধারণ সম্পাদক সিয়াম রহমান, শামসুন নাহার হল শাখার সভাপতি খাদিজা আখতার ঊর্মি, সাধারণ সম্পাদক নুসরাত রুবাইয়াত নীলা, স্যার এএফ রহমান হল শাখার সভাপতি মো. রিয়াজুল ইসলাম ও সাধারণ সম্পাদক মুনায়েম শাহরিয়ার মুন।

বিশ্ববিদ্যালয়ের  রোকেয়া হল শাখা ছাত্রলীগের সভাপতি আতিকা বিনতে হোসেন ও সাধারণ সম্পাদক অন্তরা দাস পৃথ্বা, কবি জসীম উদ্দীন হল শাখা ছাত্রলীগের সভাপতি মো. সুমন খলিফা (ওয়ালিউল সুমন), সাধারণ সম্পাদক মো. লুৎফুর রহমান, অমর একুশে হল শাখার সভাপতি এনায়েত এইচ মনন, সাধারণ সম্পাদক ইমদাদুল হাসান সোহাগ, হাজী মুহম্মদ মুহসীন হল শাখার সভাপতি শহিদুল হক (শিশির), সাধারণ সম্পাদক মুহাম্মদ হোসেন।

এ ছাড়া শহীদ সার্জেন্ট জহুরুল হক হল শাখার সভাপতি কামাল উদ্দীন রানা, সাধারণ সম্পাদক রুবেল হোসেন,  মুক্তিযোদ্ধা হল শাখার সভাপতি আজহারুল ইসলাম মামুন, সাধারণ সম্পাদক হাসিবুল হোসেন শান্ত, ফজলুল হক হল শাখার সভাপতি আনোয়ার হোসেন নাঈম, সাধারণ সম্পাদক আবু হাসিব মুক্ত, কবি সুফিয়া কামাল হল শাখার সভাপতি পূজা কর্মকার, সাধারণ সম্পাদক রিমা আক্তার ডলি (লাবিসা), বিজয় একাত্তর হল শাখা সভাপতি সজীবুর রহমান সজীব, সাধারণ সম্পাদক আবু ইউনুস, সলিমুল্লাহ হল শাখার সভাপতি তানভীর শিকদার, সাধারণ সম্পাদক মিশাত সরকার, বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল শাখার সভাপতি রাজিয়া সুলতানা কথা, সাধারণ সম্পাদক জান্নাতুল হাওয়া আঁখি, জগন্নাথ হল শাখার সভাপতি কাজল দাস, সাধারণ সম্পাদক অতনু বর্মণ, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল শাখার সভাপতি কোহিনূর আক্তার রাখি, সাধারণ সম্পাদক সানজিনা ইয়াসমিন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখার সভাপতি মেহেদী হাসান শান্ত, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান।

 

 


■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework