এসএসসি জুনে, এইচএসসি আগস্টে

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : সোমবার, ২০২২ ফেব্রুয়ারী ২১, ০৬:৩২ পূর্বাহ্ন

২০২২ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা আগামী জুন ও উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা আগস্ট মাসে অনুষ্ঠিত হবে।

রোববার (২০ ফেব্রুয়ারি) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান (রুটিন দায়িত্ব) অধ্যাপক তপন কুমার সরকারের সই করা অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়। অফিস আদেশটি সব শিক্ষা বোর্ডে পাঠানো হয়েছে।

এতে বলা হয়, এসএসসি ও এইচএসসি পরীক্ষার তিন পত্রের সিলেবাস আরও সংশোধন করা হয়েছে। এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশের বিষয়ে জানিয়ে সব প্রতিষ্ঠান প্রধানকে চিঠিটি পাঠায় ঢাকা শিক্ষাবোর্ড।

২০২২ সালের এসএসসি পরীক্ষা জুনে এবং এইচএসসি আগস্ট মাসে অনুষ্ঠিত হবে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক ২০২২ সালের এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থীদের জন্য বাংলা দ্বিতীয়পত্র, ইংরেজি প্রথম ও দ্বিতীয়পত্র বিষয়ের পাঠ্যসূচি অধিকতর পরিমার্জন করে পুনর্বিন্যাস করেছে।


■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework