চাঞ্চল্যকর তথ্য! ২ ডোজ টিকা নিয়েও করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : সোমবার, ২০২১ মার্চ ২২, ১১:১২ পূর্বাহ্ন
লুই নামের  ব্যক্তি জানুয়ারির শেষ দিকে এবং ফেব্রুয়ারির প্রথম দিকে করোনার টিকা নিয়েছিলেন। তিনি শিয়ান শহরের একটি হাসপাতালের কোয়ারেন্টাইন এলাকায় ৪ মার্চ থেকে কাজ করতেন। তিনি কোয়ারেন্টাইনে থাকা লোকদের করোনাভাইরাস শনাক্ত পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করতেন।এরইমধ্যে সামনে এলো চাঞ্চল্যকর তথ্য। করোনার দুই ডোজ টিকা নেওয়ার পরও চীনে কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন এক ব্যক্তি। গত ১৪ ফেব্রুয়ারির পর দেশটিতে এটিই প্রথম স্থানীয় সংক্রমণের ঘটনা। দ্য গার্ডিয়ান এ তথ্য জানিয়েছে।
চীনের ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের সাবেক মহামারি বিশেষজ্ঞ জেং গুয়াং জানান, টিকা শতভাগ সুরক্ষা দেয় না। এটি ‘পুরোপুরি নিরাপদের’ চেয়ে ‘তুলনামুলক নিরাপদ’। উল্লেখ্য, চীন এ পর্যন্ত করোনার বেশ কয়েকটি টিকার উন্নয়ন করেছে। তবে লুই কোন টিকা নিয়েছিলেন তা জানাননি জেং গুয়াং। ২৪ টিভি/এডি

■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework