আইসিইউতে সাবেক এমপি খুররম খান চৌধুরী

নিউজ ডেস্ক
প্রকাশিত : মঙ্গলবার, ২০২১ জুলাই ১৩, ০১:৪২ পূর্বাহ্ন

হৃদরোগ ও শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে ঢাকার ইউনাইটেড হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন সাবেক সংসদ সদস্য (এমপি) খুররম খান চৌধুরী।

চলতি বছরের ৮ জুলাই ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) ও ময়মনসিংহ-৯ (নান্দাইল) থেকে ৪ বার নির্বাচিত সাবেক এমপি খুররম খান চৌধুরী ওই হাসপাতালে ভর্তি হন।

এদিকে নান্দাইল উপজেলা বিএনপি ও তার পরিবারের পক্ষ থেকে খুররম খান চৌধুরীর একমাত্র ছেলে নান্দাইল উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি নাসের খান চৌধুরী বর্ষীয়ান এই রাজনৈতিক নেতার রোগমুক্তি কামনায় দেশবাসী, নান্দাইল ও ঈশ্বরগঞ্জের সর্বস্তরের জনগণের কাছে দোয়া চেয়েছেন।


■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework