এবার রবি-এয়ারটেল গ্রাহকদের জন্য দুঃসংবাদ

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২২ জুলাই ১৪, ১১:৫২ পূর্বাহ্ন

গ্রামীণফোনের পরে এবার আরও দুই মোবাইল অপারেটর কোম্পানি রবি ও এয়ারটেল তাদের সর্বনিম্ন রিচার্জ ফি বাড়িয়েছে। আগে সর্বনিম্ন রিচার্জ ফি ১০ টাকা থাকলেও, এবার তা বাড়িয়ে ২০ টাকা করা হয়েছে।

কোম্পানিটির পক্ষ থেকে গ্রাহকদের ক্ষুদেবার্তার (এসএমএস) মাধ্যমে  জানানো হয়েছে, সিম সচল রাখতে ও রিচার্জ করতে আগে ১০ টাকা সর্বনিম্ন রিচার্জ ফি লাগলেও, চলতি মাসের ১৬ তারিখ থেকে তা বাড়িয়ে ২০ টাকা করা হয়েছে।

এ ব্যাপারে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) ভাইস চেয়ারম্যান সুব্রত আয় মিত্র বলেন, ‘এটা কোম্পানিগুলোর নিজস্ব ব্যবসায়িক নীতিনির্ধারণের আওতাভুক্ত। তারা চাইলে এমনটা করতে পারেন।’
 
তিনি বলেন, 'অপারেটরদের দেয়া বিভিন্ন প্যাকেজ ও অভ্যন্তরীণ ব্যাপারে বিটিআরসি হস্তক্ষেপ করে না। এক্ষেত্রে এটি কোম্পানিগুলোর নিজস্ব সিদ্ধান্ত।'

এর আগে চলতি মাসের শুরুতে গ্রামীণফোন তাদের রিচার্জ লিমিট বাড়িয়ে ১০ টাকা থেকে ২০ টাকা করে। যদিও অপারেটর কোম্পানিটি এখন পর্যন্ত তাদের ১৬ টাকা ও ১৪ টাকার মিনিট ক্রয়ের প্যাকেজটি চালু রেখেছে।


■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework