কোরবানির চামড়ার দাম নির্ধারণ

নিউজ ডেস্ক
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২১ জুলাই ১৫, ১১:৩১ পূর্বাহ্ন

 ঈদুল আজহায় কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করেছে সরকার। লবণজাত প্রতি বর্গফুট গরুর চামড়ার দাম ঢাকায় ৪০-৪৫ টাকা এবং ঢাকার বাইরে ৩৩-৩৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

এটি গত বছর ঢাকায় ৩৫-৪০ টাকা এবং ঢাকার বাইরে ২৮-৩২ টাকা ছিল।
বৃহস্পতিবার (১৫ জুলাই) ঈদুল আজহায় কোরবানির পশুর কাঁচা চামড়ার দাম নির্ধারণ-সংক্রান্ত এক সভা-পরবর্তী ব্রিফিংয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এ ঘোষণা দেন।
তিনি বলেন, এ ছাড়া প্রতি বর্গফুট খাসির চামড়া সারাদেশে ১৫-১৭ টাকা এবং বকরির চামড়া ১২-১৪ টাকা মূল্য নির্ধারণ করা হয়েছে।
এর আগের বছর লবণযুক্ত প্রতি বর্গফুট খাসির চামড়া ১৩-১৫ টাকা এবং বকরির চামড়া ১০-১২ টাকা মূল্য নির্ধারণ করা হয়েছিল।


■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework