আজ করোনার টিকা নিচ্ছেন রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : বুধবার, ২০২১ মার্চ ১০, ০৬:২০ পূর্বাহ্ন
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আজ বুধবার করোনা টিকার প্রথম ডোজ গ্রহণ করবেন। মঙ্গলবার রাষ্ট্রপতির প্রেসসচিব মো. জয়নাল আবেদীন গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করে বলেছেন, আজ বিকাল ৫টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি টিকা নেবেন। এর আগে, গত ৪ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ২৪ ফেব্রুয়ারি তার ছোট বোন শেখ রেহানা করোনার টিকা গ্রহণ করেন। এদিকে, গত ৭ ফেব্রুয়ারি বাংলাদেশে গণটিকাদান শুরু করে সরকার। মঙ্গলবার পর্যন্ত ৪০ লাখ ১৩ হাজার মানুষ টিকার প্রথম ডোজ নিয়েছেন।

■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework