লোহাগাড়ায় হাঙ্গর খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : রবিবার, ২০২১ Jun ২৭, ০৫:২৩ অপরাহ্ন
চট্টগ্রামের লোহাগাড়ার পদুয়া ৮নং ওয়ার্ডস্থ নাওঘাটা এলাকায় হাঙ্গর ব্রিজের সামান্য উপরিভাগে খাল থেকে মেশিনের মাধ্যমে অবৈধভাবে বালু উত্তোলন করছে একটি মহল। এতে হুমকির মুখে হাজার হাজার এলাকাবাসী ও পথচারী। রবিবার(২৭জুন) বিকেলে সরেজমিনে গেলে স্থানীয় জানে আলম সিকদার সহ অন্যরা জানান, বর্তমান মেম্বার মহিউদ্দিন মাহমুদ আলমগীরের নেতৃত্ব এসব বালু উত্তোলন করছে একটি প্রভাবশালী মহল। তবে মেম্বার মহিউদ্দিন মাহমুদ আলমগীর এব্যাপারে সাংবাদিকদের সাথে আলাপ করতে অসম্মতি জ্ঞাপন করেন। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার আহসান হাবিব জিতু-এর সাথে মুঠোফোনে আলাপ করলে তিনি সাংবাদিকদের জানান, ব্যাপারটি সম্পর্কে তিনি অবগত ছিলেননা। আলাপকালে তিনি এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা গ্রহণ করবেন বলে উল্লেখ করেন।

■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework