লকডাউনে নগরীতে অসামাজিক কার্যকলাপ, আটক ১৬

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : শুক্রবার, ২০২১ এপ্রিল ০৯, ০২:০৫ অপরাহ্ন
লকডাউনে যেখানে সামাজিক দূরত্ব মানাতে সরকার নানা পদক্ষেপ নিচ্ছে, সেখানে জুমার নামাজের সময়ে হোটেলে গিয়ে মনোরঞ্জনে ব্যস্ত ৭ জোড়া কপোত-কপোতী। আর সেই খবর পৌঁছে যায় পুলিশের কানে। ফলাফল তারা এখন ডবলমুরিং থানা পুলিশের হাজতে। শুক্রবার (৯ মার্চ) দুপুর ২ টার দিকে নগরের দেওয়ানহাট ফায়ার সার্ভিসের বিপরীতে হক টাউয়ারের একটি আবাসিক হোটেলে অভিযান চালায় পুলিশ। এসময় অসামাজিক কার্যকলাপের লিপ্ত থাকার সময় ৭ নারী ও ৭ পুরুষকে আটক করে পুলিশ। তাদের সাথে আটক করা হয় হোটেলের দুই কর্মচারীকেও৷ ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন সিভয়সেকে বলেন, ‘আমরা আছি লকডাউন নিয়ে সামাজিক দূরত্ব নিশ্চিতের কাজে। এসময় জুমার নামাজের সময় ৭ জোড়া কপোত-কপোতী গেছে হোটেলে মনোরঞ্জন করতে। খবর পেয়ে হোটেলের দুই কর্মচারীসহ মোট ১৬ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।’

■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework