চট্টগ্রামে ঈদের প্রথম জামাত ৭টায়

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোরটিভি
প্রকাশিত : সোমবার, ২০২১ জুলাই ১৯, ০৮:৫০ পূর্বাহ্ন

চট্টগ্রাম সিটি করপোরেশনের তত্ত্বাবধানে পবিত্র ঈদুল আজহার প্রথম ও প্রধান জামাত লালদীঘি শাহী জামে মসজিদে বুধবার (২১ জুলাই) সকাল ৭টায় অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জামাত হবে সকাল ৮টায় জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদে ।

প্রথম ও প্রধান জামাতে ইমামতি করবেন জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদের খতিব হযরতুল আল্লামা সৈয়দ আবু তালেব মোহাম্মদ আলাউদ্দীন আল কাদেরী এবং দ্বিতীয় জামাতে ইমামতি করবেন জমিয়তুল ফালাহ্ জাতীয় মসজিদের পেশ ইমাম মাওলানা নুর মুহাম্মদ সিদ্দিকী।

এছাড়া নগরে চট্টগ্রাম সিটি করপোরেশনের তত্ত্বাবধানে সকাল সাড়ে ৭টায় সুগন্ধা আবাসিক এলাকা জামে মসজিদ, হযরত শেখ ফরিদ (র.) চশমা মসজিদ ঈদগাহ, চকবাজার সিটি করপোরেশন জামে মসজিদ ও চসিক মা আয়েশা সিদ্দিকা জামে মসজিদে (সাগরিকা জহুর আহমদ চৌধুরী স্টেডিয়াম সংলগ্ন) ঈদজামাত অনুষ্ঠিত হবে।

স্বাস্থ্যবিধি মেনে নগরের ৪১টি ওয়ার্ডে ওয়ার্ড কাউন্সিলরদের তত্ত্বাবধানে ১টি করে প্রধান ঈদজামাত পরিস্থিতি বিবেচনা সাপেক্ষে মসজিদ বা ঈদগাহে অনুষ্ঠিত হবে।

এদিকে বর্তমান করোনাকালে ঈদুল আজহার জামাত সামাজিক দূরত্ব মেনে আদায়ের জন্য সকল মসজিদ কমিটিকে অনুরোধ জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।


■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework