বাঁশখালীতে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : শনিবার, ২০২১ মার্চ ২০, ০১:০২ অপরাহ্ন
বাঁশখালীতে আবুল বশর তালুকদার (৪৫) নামে সাবেক এক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৯ মার্চ) রাত ১টার দিকে বাঁশখালীর বাহারছড়া ইউনিয়নের পূর্ব চাপাছড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আবুল বশর চাপাছড়ি গ্রামের আবদুস ছালাম তালুকদারের ছেলে এবং বাহারছড়া ইউপির ৯ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিউল কবির বলেন, শরীর থেকে দুই পা বিচ্ছিন্ন অবস্থায় সাবেক ওই ইউপি সদস্যের মরদেহ পুলিশ উদ্ধার করেছে। একটি পা ঘটনাস্থলের পাশেই পাওয়া যায়, অন্যটি পাওয়া যায়নি। তিনি আরও বলেন, ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework